বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

GOLDEN EARTH SOCIAL WELFARE TRUST (NEW)

গোল্ডেন আর্থ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছে এক নতুন দিনের সূচনা |এইসংগঠনের পক্ষ থেকে সমস্ত জেলাবাসী, রাজ্যবাসী   তথা সমস্ত দেশবাসী কে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন | এই সংগঠন আপনাদের সামনে নিয়ে এসেছে "সব হাতে কাজ, সব পেটে ভাত " প্রকল্প |যে প্রকল্পের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা তথা সমস্ত রাজ্যের মহিলা মা বোনেদের একত্রিত করে বিভিন্ন কর্ম অভিজ্ঞতা এর মধ্য দিয়ে তাঁদের স্ব নির্ভর করে গড়ে তোলাই হলো আমাদের মূল উদ্দেশ্য |এছাড়াও এই প্রকল্পের আরও উদ্দেশ্য আছে সেগুলি সমস্ত মানুষের সবরকম সহযোগিতা পেলে আমরা এই উদ্দেশ্য সার্বিক ভাবে বাস্তবায়িত করতে পারবো |
 সেগুলি হলো - 1) কর্ম অভিজ্ঞতা ও বাস্তব মুখী প্রশিক্ষণ |
2) শংসাপত্র ও অনুদান প্রদান |
3) সারা বছর কাজের সুযোগ বছরে প্রায় 300 দিন )
4) সহজ কিস্তিতে লোনের সুযোগ |
5) সঠিক মূল্যে উৎপন্ন দ্রব্যের বিক্রয়ের ব্যবস্থা করে দেওয়া |
6)সল্প ব্যয়ে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া |
এছাড়াও রয়েছে অনেক অনেক সুযোগ সুবিধা |
বিগত বছর গুলিতে আমরা বিভিন্ন কারিগরি শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষার প্রশিক্ষণ দিয়েছি,  কিন্তু বর্তমান পারিপার্শিক উন্নতির কথা মাথায় রেখে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে একটি প্রকল্প শুরু করেছি " রুরাল নন গভঃ ভিলেজ ডেভলপমেন্ট "|যার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে যে সমস্ত পরিবার গুলি পিছিয়ে পড়েছে তাঁদের শিক্ষাতত্ত্বের উপরে চিন্তা করে অভিজ্ঞতা মূলক কাজ ও ব্যবহারিক জ্ঞান এর উপরে গুরুত্ব ও ইন্দ্রিয় গ্রাহ্য উৎপাদন ও সৃজনাত্মক প্রশিক্ষণ এর মধ্য দিয়ে বহুমুখী কর্মঅভিজ্ঞতা অর্জনে সহায়তা করিয়ে স্ব নির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে আমরা ব্রতী হয়েছি |
আপনাদের সকলের সহযোগিতায় পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বিভিন্ন ব্লকে আমাদের প্রতিনিধিগণ অত্যন্ত দক্ষতার সাথে  প্রশিক্ষণ দেবার কাজ করছেন |আমরা আপনাদের কাছ থেকে বহু সহযোগিতা পেয়েছি |তাই আমরা কিছুদিনের মধ্যে জলপাইগুড়ি, মালদা, উত্তর 24 পরগনা জেলার কিছু কর্মী নিয়োগ করে সেই সমস্ত জেলার বিভিন্ন ব্লকের সমস্ত মহিলাগণ দের একত্রিত করে প্রশিক্ষণ এর আয়োজন করতে চলেছি |
আমাদের এই উদ্দেশ্য সমস্ত ব্যক্তিদের সমাজের সম্পত্তি ও শ্রমের প্রতি মর্যাদা বোধ জাগ্রত করিয়ে উৎসাহ প্রদান করে আত্মবিশ্বাস জাগ্রত করার লক্ষ্যে সকলের শুভকামনা আশা করছি |